মনপুরা প্রতিনিধিঃ- ভোলা জেলাধীন মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র ফকিরহাটে প্রতিষ্ঠিত কাছিমুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা। ১৯৮৬ সাল থেকে গরিব অসহায় এতিমদের নিয়ে কাজ করে আসছে উক্ত প্রতিষ্ঠানটি। শুধুমাত্র এলাকাবাসীর দান অনুদানে পরিচালিত হয় কাশিমুল উলুম আশরাফিয়া মাদ্রাসা ও এতিম খানা। বর্তমানে প্রায় ২০০ এতিম শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। তবে পাঠদানের জন্য যে শ্রেণিকক্ষ গুলো ব্যবহার করা হয় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে প্রতিষ্ঠানটি ও এতিম শিক্ষার্থীরা। বর্তমানে প্রতিষ্ঠানটির একক তহবিল দিয়ে পাঠদান করা জরাজীর্ণ শ্রেণি কক্ষগুলো সংস্কার কিংবা পুনঃনির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রফিকুল ইসলাম। প্রতিষ্ঠান পরিচালক আরো জানান, শুধুমাত্র এলাকাবাসীর দান অনুদান দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কষ্টকর, এর মধ্যে নির্মাণ করা মত একক কোন ফান্ড নেই প্রতিষ্ঠানটির এবং সমাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে আহবান করছি। পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসীর জোর দাবি এতিমখানা ও মাদ্রাসাটি সংস্কারে সরকারি বেসরকারি দাতা সংস্থার দান অনুদান ভুক্ত করা।
উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানটি সরকারের সুযোগ সুবিধার আওতায় আনার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন এবং কয়েক মাস পূর্বে উপজেলা প্রশাসন অত্র প্রতিষ্ঠানটিতে শীত সামগ্রী প্রদান করায় এতিম শিক্ষার্থীগন ব্যাপক উপকৃত হয়েছে। দান অনুদানভুক্ত করতে প্রতিষ্ঠানটি সংস্কার করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ দৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।