সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

মথুরেশপুর ও রতনপুর ইউনিয়নের রাস্তার কাজ পরিদর্শন করেন কালিগঞ্জের কৃতি সন্তান আব্দুল জব্বার

প্রকাশিত হয়েছে-

কালিগঞ্জ প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা পানিয়া গ্রামের কৃতি সন্তান কালিগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তা, ব্রিজ নির্মাণের কারিগর আব্দুল জব্বার সাহেব আজ (২২ এপ্রিল) শুক্রবার সকাল ১০ ঘটিকায় মথুরেশপুর ও রতনপুর ইউনিয়নের রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময়ে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আল রাজী টোকন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তৈয়েবুর রহমান,উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবির এবং উজয়মারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক প্রমুখ।l