বুধবার ,  ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

ভোলার দৌলতখানে উদাসীন স্বাস্থ্য বিভাগ, দিনের পর দিন ক্লিনিক বন্ধ থাকার অভিযোগ

প্রকাশিত হয়েছে-

ক্রাইম রিপোর্টঃ- ভোলার দৌলতখান উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে নেই তেমন কোন মনিটরিং। বেশ কয়েকদিন যাবত স্যোসাল মিডিয়ায় অভিযোগ উত্থাপিত হয়, দৌলতখানে মাঠ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়োজিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রায় কর্মদিবসে বন্ধ থাকে। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে সংবাদ কর্মীরা । অনুসন্ধানে দেখা যায়, গত ৫ জুলাই ২০২৫ শনিবার সকাল ১১টায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা কমিউনিটি ক্লিনিকটি বন্ধ ছিলো। স্থানীয়দের দাবী ক্লিনিকটি প্রায় সময়ই বন্ধ থাকে। সেবাদানকারী CHCP মোঃ হেলাল অত্র এলাকায় থাকেন না , CHCP হেলাল স্ব-পরিবারে ভোলা সদর উপজেলায় বসবাস করেন। এছাড়া ক্লিনিকটিতে একজন পরিবার পরিকল্পনা কর্মী বসার কথা রয়েছে, ওই পরিবার পরিকল্পনা কর্মীকেও দেখা যায়নি ক্লিনিকটিতে। স্থানীয় সূত্রে জানা যায় CHCP হেলাল নিজে ব্যাক্তিগতভাবে পরিছন্নতা কর্মী নিয়োগ দেন এবং ওই পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ঔষধ বিতরণ করান এবং মাঝে মাঝে এসে ক্লিনিকের রেজিষ্টার মেইনটেইন করেন CHCP হেলাল। অভিযোগ রয়েছে CHCP হেলাল স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজ করে গত ১৭ বছর আওয়ামী সরকারের আমল থেকে অধ্য পর্যন্ত এধরনে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায় CHCP হেলাল উদ্দিন CHCP সমিতির সংগঠনের সভাপতি যার ফলে ক্ষমতা দেখিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। বিষয়টি নিয়ে দৌলতখান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমি নিয়মিত মাঠ মনিটরিং করি। বিষয়টি নিয়ে সিভিল সার্জন ভোলা জানান, সু-নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতখান THO কে আমি নির্দেশনা দিবো। বিষয়টি নিয়ে অভিযুক্ত CHCP হেলালকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাঠ মনিটরিং এর জন্য রয়েছে সরকারি গাড়ির সুবিধা। শুধুমাত্র যথাযথ মাঠ মনিটরিং না থাকার কারনে দুপুর ১২টার পর খোলা পাওয়া যায়না বেশিরভাগ ক্লিনিকগুলো।

দৌলতখানে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য বিভাগের নানা অসংগতি নিয়ে থাকছে আমাদের অনুসন্ধানী প্রতিবেদন। দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন