সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

    

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট ভূমিসেবা বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফিয়া বিনতে আখতার, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার স্মার্ট ভূমি সেবার উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে।