শুক্রবার ,  ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক শুটকির মেলা

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি-হেলাল উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বসেছে দুইদিনব্যাপী শুঁটকি মেলা।

গত ১৫ এপ্রিল বুধবার নাসির নগর উপজেলার কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা বসেছিল। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার মেলার শেষ দিন।

জানাযায়, প্রতিবছর ভারতের হিসেব অনুযায়ী পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা  হিসেব অনুযায়ী বৈশাখ মাসের দ্বিতীয় দিন থেকে দুইদিনব্যাপী এই মেলা বসে।
দুইদিন ব্যাপী উক্ত শুটকির মেলায় লাখ লাখ টাকার শুটকি বিক্রি হয়।
ধারণা করা হচ্ছে এবছর প্রায় ১ কোটি টাকার শুঁটকি বেছা-কেনা হয়েছে।

জানাযায়, প্রায় কয়েক শত বছর ধরে বসছে এই শুঁটকির মেলা। কুলিকুণ্ডা গ্রামবাসী উক্ত মেলার আয়োজন করে থাকে।

জানাযায় যে,যখন কোন মুদ্রার বিনিময় ছিলনা,
মানুষ পণ্যের বিনিময়ে পণ্য আদান-প্রদান করত, ঠিক সেই সময় থেকে এই জাগায় শুটকির মেলা হয়ে আসছে।সেই ঐতিহ্য আজও স্মরণ রাখতে এই মেলা বসে। তবে একসময় বিভিন্ন পণ্যের বিনিময়ে শুঁটকি কেনা-বেচা হলেও ধীরে ধীরে বিলুপ্তির পথে এই বিনিময় প্রথা। মূলত শুটকির চড়া দামের কারণে বিনিময় প্রথায় শুঁটকি বেচাকেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদের।
উল্লেখ্য যে, সেই প্রাচীন ঐতিহ্য  ধরে রাখতে মেলার আনুষ্ঠানিকতা শুরুর প্রথমদিকে  সীমিত পরিসরে পণ্যের বিনিময়ে শুটকি বিক্রি হয়।

শুঁটকি মেলায় নানা প্রজাতির দেশীয় মাছের শুঁটকিসহ সামুদ্রিক মাছের শুঁটকিও পাওয়া যায়। এসবের মধ্যে শোল, বাইন,আইড়, বোয়াল শুটকি উল্লেখযোগ্য। ক্রেতারা জানান,অন্যান্য বছরের তুলনায় এ বছর  দাম একটু বেশি।