সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে-

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ উদ্বোধনী দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙ্গে দেয় দূবৃত্তরা।

জানা গেছে, আজ সকালে লালমনিরহাটের বুড়িমারীতে ওঐ ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও মতিয়ার রহমান এমপি। আর উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টিবাজার এলাকায় এলে দুবৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙ্গে দেয়।

প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশ্যে হাতীবান্ধা রেল স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথিমধ্যে উপজেলার ঘুন্টিবাজার এলাকা পাড় হলে কে বা কাহারা তিনটি ঢিল মারে। এতে করে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ঢুকে। তবে কেউ হতাহত হয়নি। এছাড়া একজন সাধারণ যাত্রী হিসেবে বলতে চাই যে দেশের সম্পদ আমরা নিজেরা নষ্ট করছি। এটা কাম্য নয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখ জনক। কে বা কাহারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।