রাকিবুল ইসলাম রঞ্জু:সাভারের ঐতিহ্যবাহী বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক গণমানুষের প্রিয় মুখ আনোয়ার হোসেন মন্ডল। তিনি জানান, বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মায়াপ্রীতি ও ভালোবাসা তাকে সবসময় অনুপ্রেরণা জোগায়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার অবহেলিত, মেহনতী ও সাধারণ মানুষের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান তিনি। দৈনিক আমাদের দেশের সাথে আলাপ কালে আনোয়ার হোসেন মন্ডল বলেন, “আমি কোনো শাসক নয়, বরং বিরুলিয়াবাসীর একজন সুখে-দুঃখের সাথী ও সেবক হয়ে আজীবন তাদের পাশে থাকতে চাই। আমাদের এলাকার প্রতিটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের মতো মৌলিক ক্ষেত্রগুলোতে দৃশ্যমান উন্নয়ন আনার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে তিনি অঙ্গীকারাবদ্ধ। এদিকে, আনোয়ার হোসেন মন্ডলের এই ইতিবাচক চিন্তাভাবনা ও জনগণের প্রতি ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করছেন, তার মতো নিবেদিতপ্রাণ ও জনবান্ধব ব্যক্তিত্বের মাধ্যমে বিরুলিয়া ইউনিয়নে আরও উন্নয়ন ও শান্তি বিরাজ করবে।
বুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
বিরুলিয়ার সাধারণ মানুষের সেবক হয়ে পাশে থাকতে চান আনোয়ার হোসেন মন্ডল
প্রকাশিত হয়েছে-