বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

- Advertisement -

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই।

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২।

৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১।

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২।

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২।

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২।

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১।

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

এই বিভাগের আরও সংবাদ