সোমবার ,  ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

প্রকাশিত হয়েছে-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় আয়নাল হক ছেলে।

নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে তার বিরোধ হয়।

রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করে। রোববার রাতে ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কতর্কি এক পযার্য়ের মারামারি হয়।
এ সময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজু’র বাড়িতে হামলা করে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করলে তাকে বাঁচাতে গেলে পরিবারের সকল সদস্যকে পিটিয়ে আহত করে।

পরে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক কোন দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।