সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

বাড়ছে করোনা, মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রকাশিত হয়েছে-

করোনা ভাইরোসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী (ঈদুল আজহার ফিরতি যাত্রা) ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এর পরই শুক্রবার সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা এলো।