সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

বাগেরহাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুরে উপজেলার বলেশ্বর নদীতে গোসল করতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। বজ্রপাতের পর শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ইউনুস খান রায়েন্দা গ্রামের সায়েদ খানের ছেলে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ইউনুস খান নামের প্রবাসীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।