বাগেরহাটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (৭ জুন) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার সিঙ্গাধি গ্রামের এরশাদ চৌধুরীর ও মাসুম চৌধুরীর লোকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে।
আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার সাংগতি গ্রামের এরশাদ চৌধুরীর লোকদের সাথে তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীদের জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটার দিকে আজিজুল চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আজিজুল এরশাদ চৌধুরীর পক্ষের লোক বলে জানা গেছে।ওসি আরও জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতির শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ