সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

প্রকাশিত হয়েছে-

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস।বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে দূতাবাস এই কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতি প্রকাশ এবং দৃঢ় অবস্থান, ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে।

ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।