রবিবার ,  ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

বগুড়া সোনাতলায় বালু বোঝাই ট্রাকটারে লাঞ্চিত

প্রকাশিত হয়েছে-

জাহিনুর ইসলাম বগুড়া প্রতিনিধিঃ সরেজমিনে গিয়ে জানাযায়, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডলের ছেলে ওই ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি মিঠু এর ট্রাকটার। তার ড্রাইভার বেড়া ডাঙ্গা গ্রামের আশাদুল ইসলামের ছেলে ১৫ বছরের সাব্বির পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর থেকে বালু বোঝাই করে হরিখালি আসার পথে হাঁসরাজ এলাকায় রাস্তার পাশে বসে থাকা অবস্থায় ওই এলাকার মৃত আফসার আলী র ছেলে মিনহাজ কে পিছনের চাকা দিয়ে চাপা দেয়।এসময় সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সোনাতলার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে উপস্থিত হয়ে মৃত্যুর দেহ, রোড এক্সিডেন্টে (আর টি এ) সার্টিফিকেট নিয়ে আসতে বললে, এতে মৃত্যুর পরিবার অসম্মতি জানান, তারা কোনো অবস্থাতে মৃত দেহ নিতে দিবেনা বলে,এসময় মৃত্যুর চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে।মৃত্যুর পরিবার ও মিঠুর লোকজন থানা পুলিশের উপর চড়াও হয়।এক পর্যায়ে থানা পুলিশ কে লাঠি সোডা নিয়ে ধাওয়া করে, এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এঘটনার বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা পুলিশের কাজে বাধা দিয়েছে ও পুলিশের প্রতি আক্রমনাত্বক হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।