সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধিঃ

করোনা প্রাদুর্ভাব পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া লেখার অগ্রগতি বৃদ্ধি করতে ও শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার জন্য মা দের একান্ত সচেতন হওয়া জরুরি। সে লক্ষ্যে ৩০ নভেম্বর সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর সদরের ১৫৭ নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম, সাভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাবু রাম মন্ডল সহ বিদ্যালয়ের এস এমসি কমিটির সদস্য মন্ডলি।

প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহার সঞ্চালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, শিক্ষার্থীর মা রুবিনা সুলতানা।