ফরিদপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার
ইপেপার / প্রিন্ট
ফরিদপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ দিকে ওই শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে শহরের আলীপুর এলাকায় বাড়ির সামনে শিশুকন্যাটি দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমানকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির খোঁজ নিয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতার আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
