মঙ্গলবার ,  ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

ফয়জুল্যাহ্ এর কবিতা “ইচ্ছে”

প্রকাশিত হয়েছে-

ইচ্ছে
মোঃ ফয়জুল্যাহ্ হোসাইন

ইচ্ছা শক্তি প্রখর হোক,
বাঁধা নিষেধ ধূলাই লটুক।
গন্তব্য আমার পূরণ হোক,
জীবন আমার ভালোই কাটুক।

সফল আমার হতেই হবে,
আবদ্ধ সেই প্রতিজ্ঞায়।
ইচ্ছে শক্তি পৌছে দিবে,
আমাকে সেই জ্যোস্নায়।

চারদিকে সব ঝিকিমিকি,
ইচ্ছেরা তাই দিচ্ছে উকি।
নজর কাড়া সমাজে কি,
ইচ্ছেয় আমরা বন্দি থাকি।

টলমলে সব চেষ্টা ফিকির,
সফল হওয়ার মিথ্যে আলয়।
ইচ্ছেরা সব পড়ে ঢাকা,
ঘন কালোয় মুখ লুকায়।