পূজার দিনে নিজেকে সেরা দেখাতে যা করবেন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১

লাইফস্টাইল ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মানেই আনন্দ, উল্লাস এবং জমজমাট আয়োজন। এই বিশেষ দিনগুলোতে প্রতিটি মানুষই চায় নিজেকে সবচেয়ে সুন্দর ও ফুটিয়ে তুলতে। পোশাকের পাশাপাশি সাজসজ্জা এবং ফিটনেসের প্রতি একটু বাড়তি নজর দিলে উৎসবে সহজেই নজর কাড়া সম্ভব। তাই পূজার আনন্দ পুরোদমে উপভোগ করতে আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

উৎসবের দিনগুলোতে ত্বকের প্রাকৃতিক দীপ্তি বজায় রাখতে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। পূজা শুরুর অন্তত কিছুদিন আগে থেকে নিয়মিত ত্বক পরিষ্কার, স্ক্রাবিং এবং ময়েশ্চারাইজার ব্যবহারের রুটিন মেনে চলতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং পুষ্টিকর খাবার খাওয়া ত্বকে ভেতর থেকে সতেজ ভাব এনে দেয়। এছাড়া পর্যাপ্ত ঘুম শরীরের ক্লান্তি দূর করে মুখের চামড়ায় প্রাণবন্ত লুক বজায় রাখতে সাহায্য করে।

- Advertisement -

পোশাক নির্বাচনের ক্ষেত্রে সময়ের ট্রেন্ডের চেয়ে নিজের স্বাচ্ছন্দ্যকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। সকালের অঞ্জলি বা পূজার আনুষ্ঠানিকতার জন্য হালকা রঙের সুতি বা লিনেনের পোশাক বেছে নেওয়া যেতে পারে যা আরামদায়ক হবে। অন্যদিকে রাতের জমজমাট আড্ডার জন্য একটু ভারী কাজ করা ঐতিহ্যবাহী শাড়ি, সালোয়ার-কামিজ বা কুর্তি বেশ মানানসই। পোশাকের সাথে মিলিয়ে হালকা বা জমকালো গহনা এবং মানানসই ব্যাগ পুরো লুকে আনবে এক অন্যরকম পূর্ণতা।

মেকআপের ক্ষেত্রে দিনের আলো এবং রাতের পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দিনের বেলায় হালকা ও ন্যাচারাল মেকআপ করা ভালো, যা দেখতে সতেজ ও স্নিগ্ধ লাগে। রাতের আয়োজনে একটু স্মোকি আই বা গাঢ় লিপস্টিকের সাহায্যে ভারী মেকআপ বেছে নেওয়া যেতে পারে। চুলের ক্ষেত্রে আপনার মুখের গড়ন অনুযায়ী খোলা চুল, উঁচু খোঁপা বা ব্রেড স্টাইল ট্রাই করতে পারেন যা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে।

এই বিভাগের আরও সংবাদ