শুক্রবার ,  ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-

পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়। আটককৃত শরিফুজ্জামান মনির সিকদার (৪০) সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাফিজুর রহমানের ছেলে।

 

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফুজ্জামান মনির সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।