শামীম আহমেদ পাবনা জেলাঃ-পাবনা সদর উপজেলার পশ্চিম সাধুপাড়া ঈদগাহ ময়দানে এলাকাবাসীর আয়োজনে চলমান তাপপ্রবাহ কমে রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ৮.৩০ মিনিটে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবহাওয়ার পরিবর্তন এর ফলে দেখা দিয়েছে নানা প্রকৃতির দুর্যোগ এতে দেশে অতিরিক্ত তাপদাহ চলছে যার প্রভাব পরেছে মানুষ, কৃষি জমি, গাছ ও প্রাণীকূলে। এই দুর্যোগ থেকে রেহাই পেতে প্রায় শতাধিক মানুষ মহান আল্লাহর দরবারে নামাজ ও দোয়ার মাধ্যমে রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ জানান। দোয়া মাহফিল শেষে সকলকে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়।
রবিবার , ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
পাবনায় রহমতের বৃষ্টি কামনায় মহান আল্লাহ’র কাছে ফরিয়াদ
প্রকাশিত হয়েছে-