সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

পাটগ্রাম পৌর বি এন পি’র জনসমাবেশে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

হাসিবুল লালমনিরহাট সংবাদ দাতা:লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম পৌর বি এন পি’র জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত জনসমাবেশে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর বি এন পি’র সভাপতি মো: মোস্তফা সালাউজ্জামান ওপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাটগ্রাম পৌর বি এন পি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক (প্রধান),পাটগ্রাম পৌর বি এন পি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন রজু,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক,৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক সহ পৌর বি এন পি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ ও সাধারণ জনতা।