পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।। খুলনার পাইকগাছায় জায়গা জমি কেন্দ্র করে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে আহাদ খান গংদের সহিত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে শাহাজাদা আলম খান গংদের।তারই জের ধরে গত বৃহস্পতিবার সকালে দেবদুয়ার মৌজায় চাচা মাসুদ খানের ক্রয়কৃত জমিতে তারই ভাতিজা আহাদ খান চাষ কারকিত করার সময় শাহাজাদা আলম খানের নেতৃত্বে ১০/১২ জন লোক নিয়ে দল বদ্ধ ভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।এ সময় আহাদ খানের চেঁচামেচিতে লোক জন এগিয়ে আসলে মাসুদ খান, আক্তার সরদার ও জাহাঙ্গীর গাজী কে মারপিট করে আহত করে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে মাসুদ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে আহাদ খান বাদী হয়ে শাহাজাদা আলম খান কে ১ নং আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।যার নং ৩। এ বিষয়ে আহাদ খান উল্লেখিত ঘটনা উল্লেখ করে বলেন শাহাজাদা পূর্বের ঘটনা নিয়ে কৌশল করে লোক জন নিয়ে হত্যার চেষ্টা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনজীর হোসেন বলেন আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন।
মঙ্গলবার , ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল
পাইকগাছায় জায়গা জমি কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩:থানায় ৯ জনের নামে মামলা।
প্রকাশিত হয়েছে-