মঙ্গলবার ,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-

মো:শরিফুল ইসলাম (নরসিংদী):-নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে শাহ্ বোরহান মেহেদী(দৈনিক জবাবদিহি) সভাপতি ও মোঃ জাহাঙ্গীর কবির(দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হাজী জাহিদ হোসেন(মানবকন্ঠ)আনোয়ার হোসেন আনু(স্বাধীন সংবাদ)যুগ্ম-সাধারণ সম্পাদক-মাহবুব সৈয়দ(আমাদের অর্থনীতি) সহ-সাধারণ সম্পাদক- শরিফুল ইসলাম(গনটিভি)সাংগঠনিক সম্পাদক- সাব্বির হোসেন(একুশে সংবাদ)সহ সাংগঠনিক সম্পাদক-নাজমুল হক মনি(নাগরিক ভাবনা)সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- এস কে দেবনাথ সমীর(সংবাদ)অর্থ সম্পাদক-আনিসুর রহমান(ভোরের পাতা) দপ্তর সম্পাদক- পারভেজ আহমেদ(বেঙ্গল টিভি) প্রচার সম্পাদক- মামুন শাহ্ পিংকু(বাংলাদেশ খবর)
আইন বিষয়ক সম্পাদক- মঞ্জুর হোসেন খাঁন(সময়ের কন্ঠ) তথ্য ও গবেষনা সম্পাদক-কামরুল খাঁন(ফিনান্সিয়াল পোস্ট)সদস্যরা হলেন,এস.এম হাবিবুল্লা(নরসিংদী বানী) নাজমুল হাসান(বাংলাদেশ খবর), খায়রুল ইসলাম(যুগান্তর) নোমান আহমেদ রাজা(বাংলাদেশ সমাচার) ও হারুন-অর-রশীদ(যুগ যুগান্তর)