ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি
জামালপুর মাদারগঞ্জের চরপাকেরদহ বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং সেন্টার
ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে তেঘরিয়া বাজার, মাদারগঞ্জ,জামালপুর।
পরিচালক, গোলাম রাব্বি, রাকিবুল ইসলাম বলেন,
সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল ছাত্র ছাত্রী সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির কুরবানী। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব, উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা আর বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সকলে মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। পরিচালকগণ আরো বলেন-
ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
শুভেচ্ছা বার্তায় পরিচালকগণ আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। কুরবানীর ঈদ ধনী গরীব নির্বিশেষে সকলের আনন্দের বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করে বলেন পবিত্র এই দিনে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধ ও অবিচল অব্যাহত কামনা করছি। পরিশেষে আবারো আমার প্রিয় চরপাকেরদহ বাসীসহ দেশ দেশের বাইরে অবস্থানরত সকল মুসলমান ভাই বোন ও ছাত্র ছাত্রীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ।