শনিবার ,  ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

নেশার টাকা না পাওয়ায় স্ত্রী কে হত্যা করলো স্বামী

প্রকাশিত হয়েছে-


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নওগাঁ জেলা প্রতিনিধি
মোঃ সাইদুল ইসলাম হেলাল

নওগাঁ জেলা বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে লক্ষীপুর গ্রামে নেশার টাকার জন‌্য সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাস‌রো‌ধে হত‌্যা করেছে তার স্বামী।

শনিবার (১ জুলাই) সকা‌লে নিজ বাসা থে‌কে সুখী বেগমের মর‌দেহ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদ কে পুলিশ আটক করেছে। শহীদ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, প্রায় দির্ঘ দিন থেকেই শহিদ নেশা করতো? তা‌দের স্বামী-স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ লে‌গেই থাক‌তো। স্ত্রী সুখী স্থানীয় একটি চাউল কলে কাজ কর‌তেন এবং শহীদ ভ্যান চালকের কাজ কর‌তেন। তা‌দের সংসারে দশ বছরের এবং ছয় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।

গ্রামবাসি জুয়েল সহ আরো অনেকে বলেন, শহীদ সবসময় নেশা করতো আর বন্ধুদের সাথে আড্ডা দিতো। সে ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন ক‌রে, তা দি‌য়ে নেশা কর‌ত। এটা নি‌য়ে প্রতি‌নিয়ত স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হ‌তো। শুক্রবার (৩০ শে জুন) রা‌তে পারিবারিকভাবে ঝগড়া হলে, এক পর্যায়ে সুখী বেগম কে শ্বাসরোধ করে হত্যা করে শহীদ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো রায়হান হোসেন জানান, নিহত সুখীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।