বৃহস্পতিবার ,  ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

নীলফামারীতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-

মাইদুল ইসলাম (স্টাফ রিপোর্টার), নীলফামারী: সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে ডিবি মোড়ে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আতাউল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ।

সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।