সোমবার ,  ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত 

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার:মাইদুল ইসলাম,(নীলফামারী) নীলফামারী-সৈয়দপুর সড়কের শেখপাড়া জামে মসজিদের সামনে অটো রিক্সার ধাক্কায় প্রিয়নাথ (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে। নিহত ব্যক্তি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালার দাঙ্গা হিন্দু পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় নিহত প্রিয়নাথ বাই সাইকেলে করে পার্শ্ববর্তী পাকেরহাটে মেয়ের বাড়ী যাওয়ার পথে ওই স্থানে এলে সৈয়দপুর থেকে নীলফামারী গামী একটি অটো রিক্সার ধাক্কায় ঘটনাস্থলে সে নিহত হয়। নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০৫.০৭.২৫