সোমবার ,  ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

নীলফামারীতে ছয় দফা দাবি বাস্তবায়নে হেলথ এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি 

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম নীলফামারী) ০৮ জুলাই: ছয় দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার ব্যানারে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমিনুর রহমান। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার ও জেলা জামাতের নায়েবে আমির ডঃ খায়রুল আনাম। অন্যান্যের মধ্যে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক জিকরুল হক সম্রাট, ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক রবিউল করিম, জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবি করে আসছে।