নীতীশের কবিতা “বন্ধন”
ইপেপার / প্রিন্ট
বন্ধন
নীতীশ কুমার দাশ
তোমাকে নিয়ে হিমাচল দেখার তীব্র বাসনা আমার
যখন সকল হিম প্রবাহ থেমে যাবে, যখন সকল রিক্ততা কেটে যাবে।
কোন এক সূর্য জাগা প্রভাতে অথবা সিঁদুর রাঙা পড়ন্ত বিকেলে
কোন এক শ্বেত পাথরে বসে নয়ত তোমার কোমল হাতটি ধরে
ছোট ছোট পায়ে হাটতে হাটতে দেখব হিমালয়ের বসন্ত সাজ।
দেখব তাহার রিক্ততা কাটিয়ে বর্ণিল পুষ্পে কত সুন্দর লাগে!
দেখব কতটা রঙিন আমাদের জীবনের চেয়ে!
আমরা শুনব সেখানের অলিকার মিস্টি শান্ত কন্ঠ
দেখব কতটা মধুর আমাদের প্রণয়ের শব্দহীন চোখের ভাষা থেকে।
আমি শুনব প্রতিটি ঝর্নার সুরেলা ধ্বনির নিবিড় ছন্দ
অনুধাবন করব কতটা বেশি ছান্দসিক
তোমার চলার ছন্দে বেজে ওঠা নুপুরের ঝংকার থেকে
দেখব প্রতিটি শীলাকে,দেখব খুব কাছ থেকে
কতটা অটুট রয়েছে প্রবল হিমবাহের পরে
দেখব কতটা কাছাকাছি আছে হাজারও ঝঞ্ঝার পরে।
আমি শুনব, আমি খুব কাছ থেকে শুনব তাদের কথোপকথন
তারা কি ইর্ষা করবে আমাদের বন্ধন দেখে?
লেখক: শিক্ষার্থী,ফার্মেসী বিভাগ
বশেমুরবিপ্রবি।
