মানুষ মানুষের জন্য ভালবাসা সবার জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দুপুরে নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা )সংগঠন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবরাজ খানের পক্ষ থেকে আজ আফতাবনগর এলাকার শতাধিক দুস্থ ও পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরনকালে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরন কালে যুবরাজ খান বলেন, আমি সব সময় আমার সাধ্যমতো নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা)সংগঠন সৌজন্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরনের আয়োজন করি।
তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ আর সেই ঈদ আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়া লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছর ও ঈদের আগের দিন পর্যন্ত নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা )সংগঠন সৌজন্যে এই ঈদ উপহার বিতরণ চলমান থাকবে। পরিশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
শুক্রবার , ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা )সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে-