শুক্রবার ,  ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা নিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত হয়েছে-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতে, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

শফিকুর রহমান পোস্টে বলেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।