সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, আসছে কবে?

প্রকাশিত হয়েছে-

বেশ কয়েকদিন থেকে ছবি সংবলিত নতুন নোট নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। নতুন ডিজাইনের এক হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে আগামী ১ জুন থেকে। এসব নোটের পাশাপাশি বর্তমান প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও পাওয়া যাবে।

এসব নতুন নোট প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে ব্যাংকের অন্য শাখায় ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র (চলতি দায়িত্ব) মহুয়া মহসীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে নতুন নোটের ছবিসহ ওই বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোটও (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।