মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁ:বন্যার্তদের সাহায্যের জন্য নওগাঁ ১-আসনের সাবেক সংসদ সদস্য ডা: মো: ছালেক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রান তহবিলে টাকা জমা দিলেন।বিএনপি নিয়ামতপুর উপজেলার বৃহত্তর দল।নিয়ামতপুরের মাটি ও মানুষের দল, বিএনপি দলকে সমর্থন করার কারনে অনেক নেতা কর্মীকে বাড়িতে ঘুমানোর ভাগ্যও জোটে নি।কিছু হাসিনা সমর্থিত আওয়ামীলীগের সন্ত্রাস বাহিনী নেতাকর্মীদের অনেক অন্যায় অত্যাচার করেছেন। মোঃ ওয়ালিদ হাসান বলেন,আমি কলেজের ছাত্র।আমাকেও তারা ছাড়েনি।আমি অনেক দিন জেল হাজতে ছিলাম।আমার নেতা ডাঃ মোঃ ছালেক চৌধুরী আমাকে মুক্ত করেছেন।কারন তিনি জানেন আমি কোন খুনি আাসামী নয় বা আমার দ্বারা অন্যায় কোন কাজ হয়না তার হৃদয় ভালবাসা দিয়েই তৈরী তাই বন্যা দূর্গত মানুষের কথা মনে মনে উপলব্ধি করে বিএনপি সহ অঙ্গ সংগঠনের সহায়তায় এবং তার নিজস্ব তহবিল হতে বন্যার্তদের কল্যানে ত্রান পাঠিয়েছেন। তিনি ভাবেন যারা আজ নিঃস্ব হয়েছেন ভারতের পানির কারনে,তারা তো আমাদের রক্তের সম্পর্কের কেউ না হলে ও তারা বাংলাদেশের জনগন।
যারা দেশের জনগনকে ভালবাসে না তারা দেশের মানুষ ও দেশের কোন কিছু ভালো চায় না।মোঃ ওয়ালিদ হাসান আরো বলেন আমাদের নেতাকে আপনারা সবাই দোয়া করবেন,তিনি যেন বাংলাদেশের জনগন তথা নিয়ামতপুর, পোরশা,সাপাহারের মানুষের সাথে থাকতে পারেন এবং তার নির্বাচিত এলাকার জনগনের পাশে থেকে একটু হলেও যেন উন্নয়ন করতে পারেন।
শুক্রবার , ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছালেক চৌধুরী বন্যার্ত দের জন্য বিএনপির ত্রাণ তহবিলে টাকা জমা দিলেন
প্রকাশিত হয়েছে-