শনিবার ,  ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ ভুটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মোমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৪/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। সিজার মূল্য-৯৬,০০০/- টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন ১৪ বিজিবি অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।