মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁঃ
চৈত্র অবসান গাহিতে চাহিছে বিদায়ের গান চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ ১৪৩১ এর বিদায় ও ১৪৩২ বর্ষবরণ উদযাপন উপলক্ষে নওগাঁ মান্দা উপজেলার নির্বাহী অফিসারের অরনী বাস ভবনে মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলার বিএনপির আহবায়ক মোঃ বাবুল হোসেন চৌধুরী,সাবেক সভাপতি মোঃ মোখলেসুর রহমান (মকে) সাধারণ সম্পাদক একরামুল বারি টিপু, ইউপি চেয়ারম্যান নফেল উদ্দিন মন্ডল,কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন,এছাড়াও অনুষ্ঠানে মান্দা উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, এমন ব্যতিক্রম অনুষ্ঠান এই প্রথম এর আগে কখনো হয় নাই বলে অনুষ্ঠানে উপস্থিত সবাই বলেন। এই অনুষ্ঠানকে সবাই সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানায়। আজ ১২ তারিখ রবিবার বিকাল থেকে নানান কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আগত অতিথিদের জন্য ছিলো আপ্যায়নের ব্যবস্থা।
বৃহস্পতিবার , ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
নওগাঁ মান্দা উপজেলায় ১৪৩১ নবর্বষ কে বিদায় জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে-