স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁ ২০২৪-২৫ অর্থবছরের মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মসলা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা দুইটাই নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিয়া আমলা গ্রামে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নাসরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রচার অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। এছাড়াও এলাকার বিভিন্ন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মশলা চাষের বিভিন্ন পরামর্শ ও মসলা চাষের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। অন্যান্য খাদ্যপণ্যের তুলনায় বিশ্ব বাজারে বেশি উঠানামা করে মসলার দাম। ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান ঘিরে দেশে বেড়ে যায় মসলার চাহি দাও। প্রতিবছর দেশের মসলার চাহিদা ৩৫ টনেরও বেশি।এর প্রায় ৪০ থেকে ৪২ শতাংশ পূরণ করা হয় আমদানির মাধ্যমে। দেশের প্রায় ৫০ ধরনের মসলা ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশের মসলার বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার।আমদানিকৃত মসলার বাজার ৯০০ কোটি টাকার মতো। দেশে মসলার জমির অভাব আছে। অভাব আছে উৎকৃষ্ট বীজের। মসলা চাষের আগ্রহ ও কম কৃষকের। কৃষকদের মসলা চাষে যুক্ত করলে দেশের মসলা উৎপাদন বেশি হবে ও লাভজনক হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।
দেশে আবাদকৃত মসলা জাতীয় ফসলের মধ্যে রয়েছে – আদা হলুদ মরিচ পেঁয়াজ রসুন, তেজপাতা ইত্যাদি। দেশে মসলার বিশাল ঘাটতি পূরণের লক্ষ্য পত্নীতলা কৃষি কর্মকর্তা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।