নওগাঁর নবাবের মূল্য ১৫ লক্ষ 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় একটি গরু সবার নজর কেড়েছে। তার নাম দেওয়া হয়েছে “নবাব”। গরুটির দাম হাকানো হচ্ছে ১৫ লাখ টাকা। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে গরুটি দেখতে আসছেন স্থানীয়রা।এখন পর্যন্ত মান্দা উপজেলার  এই “নবাব” নামের গরুটিই আকারে সবচেয়ে বড় বলে জানা গেছে।নওগাঁ মান্দা উপজেলার এনায়েতপুর মঞ্জিল তলা  এলাকার একটি ছোট ফার্মের মালিক আলহাজ্ব আফজাল হোসেন  বলেন, ‘আমার ফার্মের শাহী ওয়াল ষাঁড়টিকে ভালোবেসে সবাই “নবাব” বলে ডাকেন। তার ওজন প্রায় ৪০ মণ। নবাবের বয়স সাড়ে তিন বছর। উচ্চতা ৫ফিট। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে গরুটিকে দেখতে আসছেন ক্রেতারা। নবাবের দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।  গরুটির মালিক জানান, সন্তানের মত যত্নসহ কারে লালন পালন করি। প্রতিদিন

- Advertisement -

“নবাবের” খাদ্য তালিকায় রয়েছে   দেশীয় খাবার গম,, ভুট্টা, ভূষি, ভাত ও ঘাস। নিয়ম মতো প্রতিদিন তিন বেলা গোসল করানো হয়।

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে লোকজন ও গরু ব্যবসায়ীরা আসছেন।দামদর করছেন। ন্যায্য দাম পেলে গরুটি বিক্রি করা হবে।

আলহাজ আফজাল হোসেনের ছোট ফার্মে শাহী ওয়াল জাতের আরো তিনটি ষাড় রয়েছে। সেগুলো ও এবার কোরবানি উপলক্ষে বিক্রি করা হবে। গরুর মালিক আলহাজ্ব আফজাল হোসেনের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার দিয়ে দেন।  মোবাইল নাম্বার ০১৭৩৫৬৮০৪৮১

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন। এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু লালন পালন করেছেন আলহাজ্ব আফজাল হোসেন। গরুটিকে প্রাকৃতিকভাবে দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এছাড়া গরুটাকে সকল প্রকার চিকিৎসা দেওয়া রয়েছে।

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল

স্টাফ রিপোর্টার নওগাঁ

মোবাইল নাম্বার ০১৭২৪২৫৫৭০৬

২৮/৫/২০২৫

এই বিভাগের আরও সংবাদ