বুধবার ,  ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

নওগাঁর নজিপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ঢাকাগামী যাত্রীবাহী বাস কাউন্টারে সেনাবাহিনী অভিযান চালিয়ে সরকারী নির্ধারিত ভাড়ার চেয়ে যেন সাধারণ মানুষের কাছ থেকে যেন বেশি ভাড়া না নিতে পারে সেই জন্য আজ সন্ধ্যায় নওগাঁর নজিপুর ঢাকাগামী বাস কাউন্টারে এক অভিযান পরিচালনা করেন এবং মব সন্ত্রাস, অপতৎপরতা ঠেকাতে অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যর। নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করতে যেন না পারে সেই জন্য এই সব বাস কাউন্টার গুলোকে সজাগ করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানের অংশ হিসেবে পত্নীতলা নজিপুর ঢাকাগামী বাসকাউন্টার মোড়ে থাকা দূরপাল্লার যাত্রীবাহী বাসের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তনয় ট্রাভেলস প্রতি টিকিটে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি ভাড়া নেওয়া ধরা পরে। এ সময় সেনাবাহিনী সংশ্লিষ্ট বাস কোম্পানিকে সতর্ক করে এবং ঘটনাস্থলেই সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সেনাবাহিনীর এই পদক্ষেপে যাত্রী ও স্থানীয় জনগণ স্বস্তি বোধ করেন।নওগাঁ অস্থায়ী আর্মি ক্যাম্প ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সদস্যরা জানান, সর্বোপরি মব সন্ত্রাস সহ যে সকল অপরাধমূলক কাজ রয়েছে, সেগুলো বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসন একত্র হয়ে কাজ করছে। নওগাঁর অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক বলেন, মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
মোঃ- সাইদুল ইসলাম হেলাল
মোবাইলঃ-০১৭২৪২৫৫৭০৬
তারিখঃ-০৮-০৬-২০২৫ ইং