সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

নওগাঁর আত্রাই উপজেলায় জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগুলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের আশরাফুল ইসলাম মিঠুর বাসাবাড়িতে হামলা চালিয়ে মারপিট করে বাড়িঘর লুটপাট করেনিয়ে যাওয়া ,আসামী রাশেদ আলী, রেজাউল করিম, মিজানুর রহমান সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দেওয়া আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজনেরা ।
আজ শনিবার সকাল ১০টার সময় মোঃ আসাদুল আলম এর সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, বিউটি বিবি, জুলেখা বিবি,আসমা বিবি প্রমুখ ।
সংবাদ সম্মেলন বক্তরা বক্তব্যে বলেন,প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে সুষ্ঠ বিচারের দাবি সহ হুমকি বন্ধের দাবি জানান ভুক্তভোগী পরিবার।