বুধবার ,  ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

নওগাঁয় মোটরসাইকেল হিড়িক এবং প্রশাসনের তৎপরতায় ৩ চোর আটক

প্রকাশিত হয়েছে-

নওগাঁ সদর থানা প্রতিনিধি
এ. কে. এম. ফজলে মাহমুদ

নওগাঁয় মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । জানা যায় সেই সাথে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানা যায় যে নওগাঁ শহরে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে তাকে এই চক্রটি । প্রশাসনের নজরদারিতে অভিনব কায়দায় ডিবি পুলিশ এই ৩জন মোটরসাইকেল চোর কে গেফটার করতে সক্ষম হয়।

গত সোমবার দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন, নওগাঁ শহরের খাস-নওগাঁ (চকইলাম) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম গোলাম রাব্বানী ওরফে লাল চাঁন (৩৫), চক মুক্তার এলাকার রাজু মিয়ার ছেলে রবিউল আওয়াল(২৩) এবং নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসানকে (২৫)। প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় বলে জানা যায়