বৃহস্পতিবার ,  ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

নওগাঁয় মাদকাসক্ত ছেলের লাঠির অঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত হয়েছে-

সংবাদদাতা মির্জা তুষার আহমেদ, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আহত এক বাবার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নূর ইসলাম (৫০)। তিনি উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে বাবা-ছেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বিকেল ৫টার দিকে হঠাৎ ছেলে নাসিম ও বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ সময় নাসিম ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে তিনি আহত হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহত নূর ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।