রবিবার ,  ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

নওগাঁয় মর্মান্তিক বাস দুর্ঘটনা নিহত- ১ আহত-২৫ জন

প্রকাশিত হয়েছে-

।

নিজেস্ব প্রতিনিধি
মির্জা তুষার আহমেদ

নওগাঁয় আব্দুল জলিল শিশু পার্কের সামনে (৩০ জুন) শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭,৩০ ঘটিকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায়
একজন নিহত ও ২৫ জন আহত।নওগাঁ সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হলে তিন জনকে রাজশাহী ও বগুড়া উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় বাকি রুগিদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আছে। এর মধ্যে আনুমানিক ১৩/১৪ বছরের এক ছেলে ভর্তি আছে তার নাম ঠিকানা পরিচয় কিছুই জানা যায়নি এবং তার পরিবারের সন্ধান মিলেনি ছেলেটি নওগাঁ সদর হাসপাতালে সাত তলায় আছেন তার পরিবারের সন্ধান চালাচ্ছেন কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ।

প্রসঙ্গ ভয়াবহ দুর্ঘটনা টি ঘটে নওগাঁ জলিল পার্কের সামনে হানিফ পরিবহণের একটি বাস, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৫ টি অটোকে রিক্সা কে চা’পা দেয়।

হানিফ পরিবহনের চালক পলাতক।বাসটি পুলিশের আওতায় নেওয়া হয়েছে।