স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ রিয়া (২১) নামে কলেজ পড়ুয়া ছাত্রীকে আটক করেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত রিয়া বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামের আসাদের মেয়ে ও বদলগাছী সরকারী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্রী।
জানা যায়, আটককৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বুধবার দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আধাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৫শ’ গ্রাম গাঁজা, সেই সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫শ’ ১০ টাকা উদ্ধার করেন পুলিশ। সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে।
সোমবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
নওগাঁয় পুলিশ এর অভিযানে গাঁজা সহ কলেজ পড়ুয়া ছাত্রী আটক
প্রকাশিত হয়েছে-