শনিবার ,  ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

নওগাঁয় চুরি হয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত হয়েছে-

তুষার আহমেদ, নওগাঁ: ১৮মে রবিবার নওগাঁ জেলায় চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন নওগাঁ জেলা পুলিশ। অভিনব কায়দায় প্রতারণার ফাঁদে ফেলে জেলার বিভিন্ন এলাকা থেকে দিনের পর দিন মোবাইল ফোন চুরি করে যাচ্ছিল চুর চক্র। নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম দিকনির্দেশনায় বিভিন্ন সময়ে চুরি,প্রতারণা ও হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ গাজিউর রহমান পিপিএম।