মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁঃনওগাঁয় গাঁজা সেবন কালে দুইজন পুলিশ সদস্যকে এবং একজন সিভিলিয়ান কে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টার সময় নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরাতন হোস্টেল এর সামনে পুলিশের ইনফর্ম পরিহিত কনেষ্টেবল সুজন হোসেন, আলম হোসেন ও সিভিলে থাকা এক সদস্য’কে গাঁজা সেবনের সময় স্কুলের শিক্ষার্থীরা গাঁজা সহ তাদের আটক করে। উপস্থিত শিক্ষার্থীদের কনেষ্টেবল সুজন ও আলম তাদের সাথে থাকা পুলিশ সদস্য পিস্তল হাতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ ফেরদৌস এসে পরিবেশ শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়। ডিবি গোয়েন্দা শাখা ওসি আঃমান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনজনকে নওগাঁ সদর থানায় হ্যান্ড ওভার করেন। এ বিষয়ে নওগাঁ সদর ওসি নুরে আলম সিদ্দিকী সত্যতা স্বীকার করে বলেন তাদের ড্রপ টেস্টের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
এই বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, ড্রপ টেস্ট করতে দেওয়া হয়েছে। ড্রপ টেস্ট প্রমাণিত হলে আইন গতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ সদস্য হিসাবে কোন ছাড় দেওয়া হবে না।
রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল
নওগাঁয় গাঁজা সেবন কালে দুই পুলিশ সদস্য সহ তিনজন কে আটক করে ছাত্ররা
প্রকাশিত হয়েছে-