রবিবার ,  ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

দ্রুত বাড়ছে তিস্তার পানি, ডালিয়ায় বিপৎসীমা ছুঁই ছুঁই

প্রকাশিত হয়েছে-

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

 

শনিবার (৩১ মে) রাত ১০টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। ফলে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার (১ জুন) ভোর ৬টা নাগাদ পানির স্তর আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে করে পানি বিপদসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করবে। তবে এরপর ধীরে ধীরে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তার উজানে ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার।

 

শুক্রবার (৩০ মে) রাত ৯টায় সেখানে পানি সমতল ছিল ১১০ দশমিক ৩০ মিটার। বর্তমানে সেখানে পানি কমতে শুরু করেছে। একই সময়ে দোমহনী পয়েন্টে পানি বেড়েছে ৬১ সেন্টিমিটার। রাত ৯টায় এ পয়েন্টে পানি সমতল ছিল ৮৫ দশমিক ৬৩ মিটার, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচে।তিস্তা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কিংবা উজানে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।