জি এম মামুন নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের জনপ্রিয় জাতীয় “দৈনিক আমাদের দেশ”পত্রিকায় শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াউর রহমান জিয়া।
অফিস সূত্রে জানা যায় জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক আনিসুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্র সহ জিয়াউর রহমানকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ দিয়েছেন। জিয়াউর রহমান সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের জি এম লুৎফর রহমানের পুত্র। জিয়াউর রহমান শ্যামনগর উপজেলার বিএনপি রাজনীতিতে হাতে খড়ি তিনি শ্যামনগর উপজেলা বিএনপি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিল। এবং শ্যামনগর মহসিন কলেজে অধ্যায়ন শেষে খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। পরবর্তীতে জিয়াউর রহমান নগদ কোম্পানিতে কর্মরত আছেন। বর্তমানে জিয়াউর রহমান শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন।
এ বিষয়ে জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান বিগত ১৭ বছর বিএনপি রাজনীতিতে সক্রিয় সৈনিক হিসাবে নিজেকে লালন করেছি। শ্যামনগর উপজেলায় ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি। ফ্যাসিস্ট নেতাকর্মীদের চাপে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল এখনই সময় নিজেকে রাজনীতি পাশাপাশি একজন প্রতিবাদী কলম সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করা। এবং তিনি আরো জানান “দৈনিক আমাদের দেশ” পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আনিস ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে পত্রিকায় শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার স্যারের প্রতি চির কৃতজ্ঞ।