সোমবার ,  ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত হয়েছে-

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৬৮২৩ দশমিক ১৫ মিলিয়ন বা ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২৩ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬৮২৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১৭৫০ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬১৪৯ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০৮৬৩ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।