সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
শনিবার , ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল
দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে-