সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

দাকোপে গণউপদ্রব সৃষ্টির অপরাধে কামরুল হোসেন কে ৩ মাসের সাজা

প্রকাশিত হয়েছে-

দাকোপ খুলনা প্রতিনিধি:
দাকোপ উপজেলায় গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা এ আদালত পরিচালনা করেন। সুএে জানাযায়, ২ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মকবুল শেখের পুত্র মোঃকামরুল হোসেন শেখ(৩৮) কে উপজেলা ভুমি অফিস চত্বরে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। জানা যায় সহকারী কমিশনার ভুমি গালিব মাহমুদ পাশা যোগ দানের পর থেকে এক গনবিজ্ঞাপন দেন। সেখানে উল্লেখ করা হয় যে, যার কাজ শুধু মাত্র সে আফিসের সংঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এছাড়া আন্য কোন ব্যাক্তিকে অযাচিতভাবে আফিস চত্বরে ঘুরাঘুরি করা হতে বিরত থাকতে বলা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে বারবার নিশেষধ করার পরও তাহা না মেনে অপরাধ করে। ৩মাসের সাজা প্রাপ্ত আসামি কামরুল কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।